Apan Desh | আপন দেশ

‘ওষুধের দাম নিয়ে সিদ্ধান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

‘ওষুধের দাম নিয়ে সিদ্ধান্ত হয়নি’

ওষুধের দাম সহজলভ্য করলে সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করা যাবে। তবে, ওষুধের দাম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, মেডিকেল ডিভাইস বাইরে থেকে না নিয়ে এসে যদি দেশেই তৈরি করা যায়, তাহলে চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।

এ সময় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, যে ওষুধের কোয়ালিটি ভালো না, সেটা আসলে ওষুধ না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে। 

তিনি বলেন, দেশে ওষুধ শিল্পের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এ খাতে একসঙ্গে কাজ না করলে বিপদ হতে পারে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ