চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। এসব নিয়ে অনেক ঘটনা-বিতর্ক রয়েছে। বুবলীর সঙ্গে এখন কোনো সম্পর্ক নেই বলে জানান শাকিব।
বুবলীকে বিয়ের আগে অপুকে নিয়েও অনেক কথা বলেছিলেন শাকিব। অপু ও বুবলী-দুই স্ত্রীর ঘরেই রয়েছে শাকিবের দুই সন্তান জয় ও বীর। অপুকে নিয়েই বর্তমানে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন শাকিব। সঙ্গে আছে সন্তান জয়। এ নিয়ে গত কয়েকমাস ধরে গুঞ্জন রটেছে, শাকিব অপু আবারো ঘর বাঁধছেন।
তাদের আমেরিকা ভ্রমণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বুবলী। অবশেষে একটি টিভি শোতে মুখ খুলেছেন তিনি। বলেছেন, এ বিষয়ে তার কোনো আগ্রহ নেই।
আপাতত নিজের কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত। বুবলী বলেন, ‘শেহজাদের (বীর) বাবাও আমি, মা-ও আমি। অনেক দায়িত্ব। ওর যত্ন নেয়া, সিনেমার কাজ, সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে অন্যকিছু ভাবার সময়ই নেই। আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য।’
শুধু তাই নয়, শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে কিনা এ বিষয়েও কিছু বলতে নারাজ তিনি। শুধু বলেছেন, ‘নো কমেন্টস’। এতেই স্পষ্ট হয়, শাকিব কিংবা অপু-কারও বিষয় নিয়েই আপাতত তার কোনো আগ্রহ নেই।
এদিকে ঈদুল আজহায় বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলোর প্রচারণা নিয়েই তার ব্যস্ত সময় কাটছে। পাশাপাশি আগস্টের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় নতুন সিনেমা ‘তুমি যেখানে আমি সেখানে’র শুটিংয়ের প্রস্তুতিও নিচ্ছেন এ নায়িকা।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































