Apan Desh | আপন দেশ

মায়ের সুরে মেয়ের গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৭, ১৬ জুলাই ২০২৩

আপডেট: ০৯:৫৮, ১৬ জুলাই ২০২৩

মায়ের সুরে মেয়ের গান

বেশ কয়েক বছর আগে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সুরে চার শিল্পীর নতুন মৌলিক গান তৈরি উদ্যোগ নিয়েছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। সেখানে থাকার কথা ছিল রুনার নিজের গানও। ইতোমধ্যে সেই গানগুলো প্রকাশিতও হয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

এবার সেই উদ্যোগের অংশ হিসেবে তারা প্রকাশ করলো মায়ের সুরে মেয়ের গান। ‘কেন হয়ে গেছি পর’ শিরোনামের এই গানটির সুর করেছেন রুনা লায়লা এবং কণ্ঠ দিয়েছেন তার মেয়ে তানি লায়লা।

গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো মায়ের সুরে গান করলেন তানি লায়লা। তিনি জানান, এরইমধ্যে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

রুনা লায়লা বলেন, ‘ডিএমএস থেকে একসঙ্গে পাঁচটি গানের যে প্রজেক্ট ছিল, তানির গানটি সর্বশেষ গান হিসেবে প্রকাশ পেল। তানির কণ্ঠের সঙ্গে যায় আমি এমন সুরই করেছি। তানি চেষ্টা করেছে সুরে থেকে ভালোভাবে গানটি গাইতে। আশা করছি সবারই ভালো লাগবে গানটি।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়