নিষিদ্ধ হওয়াতে যেন শাপেবর হয়েছে ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতের। নিষিদ্ধ হওয়ার পর ব্যস্ততা আরও বেড়েছে বলে জানালেন এ নবাগত অভিনেত্রী। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেত্রী জেবা জানান, এখন আরও নাটকের প্রস্তাব পাচ্ছি।
কয়েক দিন ধরে চর্চায় রয়েছেন জেবা। অসহযোগিতা ও অসদাচরণের কারণে তাকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এরপর থেকেই সংবাদের শিরোনামে ওঠে আসেন এ অভিনয়শিল্পী। অভিযোগের জবাবে পাল্টা অভিযোগ তোলেন নির্মাতা রাশেদা আক্তার লাজুক ও তার স্বামী সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে।
জেবা জান্নাতে বলেন, আমাকে নিষিদ্ধ করার পর নাটকের প্রস্তাব বেশি বেশি পাচ্ছি। সব প্রস্তাব গ্রহণ করতেও পারছি না। কারণ আমার এত সময় নেই। আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে।
নিষিদ্ধ হলেও ভীত নন জেবা। প্রয়োজনে অন্য পেশায় ক্যারিয়ার গড়বেন। তার কথায়, আমি কাজ করব। যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয় তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়ব। এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। যারা প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক।
এদিকে বৃহস্পতিবার (২২ জুন) জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতারা। তবে পরে শুটিং করা হয় বলে জানা গেছে।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































