Apan Desh | আপন দেশ

‘রাজ চলে গেল রাজের মতো’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮, ১২ জুন ২০২৩

‘রাজ চলে গেল রাজের মতো’

সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী- তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে রাজ ও পরীমণির দাম্পত্য সম্পর্ক।

এরই মধ্যে তাদের একমাত্র সন্তান রাজ্য ১০ মাস পূর্ণ করল। এ অনুষ্ঠানকে ঘিরে আবারো এক হয়েছিলেন তারা! রোববার (১১ জুন) ভোরবেলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলেন পরীমনি। 

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন- ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

যা দেখে নেটিজেনদের অনেকেই ধারণা— দাম্পত্য কলহ ভুলে হয়তো আবারো এক হচ্ছেন রাজ-পরী। এ ছাড়া তাদের মিলিত হওয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের নানা শিরোনাম চোখ এড়ায়নি পরীমনিরও। তাইতো বিষয়টি নিয়ে মুখ খুললেন এই চিত্রনায়িকা।  

সোমবার (১২ জুন) ভোর পাঁচটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন পরী। আর তাতেই অনেকটা পরিস্কার করে জানিয়েছেন, দুজনের এই মিলিত হওয়া মানে সব ভুলে এক হওয়া নয়। এ সময় তার লেখনিতে কিছুটা হতাশাও ফুটে ওঠে। 

পরীমনি লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানবো না। নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়