Apan Desh | আপন দেশ

বহিষ্কারের পর জানা গেল আম্মার শিবিরের সাথী ছিলেন

রাবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৪, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৩৯, ১ অক্টোবর ২০২৬

বহিষ্কারের পর জানা গেল আম্মার শিবিরের সাথী ছিলেন

ছবি : আপন দেশ

ছাত্রশিবিরের সাথীপদ হারিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 

চলতি বছরের ৩১ জুলাই রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত একটি চিঠিতে আম্মারের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগের বিষয় উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, ‘নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা। মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের তসরুপ। সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থি কাজে জড়িত থাকার’ অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারির মাসিক সেক্রেটারিয়েট সভায় তার সাথীপদ মূলতবি করা হয়েছিল।’

চিঠির তথ্য অনুযায়ী, পরবর্তীতে এসব অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় একই বছরের সেপ্টেম্বরের মাসিক সেক্রেটারিয়েট সভায় তার সাথীপদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ওই চিঠিতে আরও বলা হয়, সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ড এবং ক্ষেত্রবিশেষে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ার কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তার ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ ক্যাম্পাসকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

এ অবস্থায় সংগঠনের নেতাকর্মীদের আম্মারের অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দেয়া হয়। তবে রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তার সঙ্গে শুধু দাপ্তরিক সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়