Apan Desh | আপন দেশ

স্পেনের বিশ্বজয়ে এককাতারে শাকিব-বুবলী-অপু

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩২, ২০ জুলাই ২০২৬

স্পেনের বিশ্বজয়ে এককাতারে শাকিব-বুবলী-অপু

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে কাঁদিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে স্পেন। এ নিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি এ জুয়ারে গা ভাসিয়েছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

সোমবার (২০ জুলাই) ম্যাচ শেষের পরপরই সামাজিক মাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।

আরও পড়ুন <<>> আজ ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব-প্রীতম হাসান

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, অভিনন্দন স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়