Apan Desh | আপন দেশ

আজ ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব-প্রীতম হাসান

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৮, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১৩:০৯, ১৯ জুলাই ২০২৬

আজ ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব-প্রীতম হাসান

ছবি : আপন দেশ

চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ফুটবলবিশ্ব। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।

এ উপলক্ষ্যে আজ রাতে রাজধানী ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। 

দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানও। এর পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

এর মধ্যেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ডিজে সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি।  একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তারা। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষ্যে আয়োজিত একাধিক ফ্যানফেস্টেও গান পরিবেশন করেছেন তারা। সে আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সঞ্জয় দেব। 

এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বনানীর পূজা মাঠে। 

বিশ্বকাপের সমাপনী কনসার্ট অনুষ্ঠানে পারফরম করতে এর মধ্যেই সংগীত পরিচালক ডিজে সঞ্জয় দেব ঢাকায় এসে পৌঁছেছেন। এমনকি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।

আরও পড়ুন : মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার

এদিকে বিশ্বকাপ ফাইনাল কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি জমজমাট অনুষ্ঠান। যেখানে বড়পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগ করার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ কনসার্ট। এ মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে দর্শকদের সুরের মায়ায় জড়াতে আরও থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। 

রোববার রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে অনুষ্ঠান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড