Apan Desh | আপন দেশ

গ্যালারিতে শাকিরাকে চুমু দেন তারই ছেলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৫, ২৩ জুন ২০২৬

গ্যালারিতে শাকিরাকে চুমু দেন তারই ছেলে

ছবি : সংগৃহীত

গ্যালারিতে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। হঠাৎ সম্প্রচার ক্যামেরার লেন্স তার দিকে ঘুরতেই দেখা গেল এক এক তরুণ চুমু এঁকে দিলেন তার গালে। আর ক্যামেরায় বন্দি হওয়া সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

নেটিজেনদের মনে তৈরি হয় হাজারো জল্পনা-কল্পনা। কে এই তরুণ? শাকিরার নতুন কোনো সঙ্গী নাকি বিশেষ কেউ?

ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে ঘটে এ ঘটনা। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রহস্যময় সেই তরুণকে নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে জানা গেছে সেই তরুণের আসল পরিচয়। তিনি অন্য কেউ নন, খোদ শাকিরারই বড় ছেলে।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচ দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিরা। টানটান উত্তেজনার ম্যাচের একপর্যায়ে ক্যামেরা যখন শাকিরার দিকে তাক করা হয়, তখনই মায়ের প্রতি ভালোবাসার জেরে গালে স্নেহের চুমু দেয় তার ছেলে। 

শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে যারা খুব একটা অবগত নন, তারা এই পারিবারিক ও আবেগময় মুহূর্তটিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেন। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় নানা মুখরোচক মন্তব্যের ঝড় ওঠে। পরে ছেলেদের পরিচয় স্পষ্ট হতেই সব গুঞ্জনে জল পড়ে।

ম্যাচ চলাকালে শুধু এই একটি দৃশ্যই নয়, আরও বেশ কয়েকবার ক্যামেরার ফোকাস কেড়ে নিয়েছেন লাতিন এই পপ তারকা।

অন্য একটি দৃশ্যে দুই ছেলেকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল মেজাজে দেখা যায় শাকিরাকে। সে সময় গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তাকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিতেও দেখা গেছে।

মাঠের ফুটবল লড়াই ছাপিয়ে গ্যালারিতে শাকিরার এ পারিবারিক ও আনন্দঘন মুহূর্তগুলোই ম্যাচ শেষে বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আরও পড়ুন : অভিনেতা-নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

ছেলের ভালোবাসার এ সুন্দর মুহূর্তটি শেষ পর্যন্ত জল্পনার ডালপালা মেললেও, সত্য প্রকাশের পর ভক্তরা এখন শাকিরার এই পারিবারিক বন্ধনের প্রশংসায় পঞ্চমুখ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement