Apan Desh | আপন দেশ

অভিনেতা-নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৪, ২৩ জুন ২০২৬

আপডেট: ১২:৪০, ২৩ জুন ২০২৬

অভিনেতা-নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

ছবি : আপন দেশ

অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান। তিনি জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

চিকিৎসার অংশ হিসেবে তিনি ভারতের ব্যাঙ্গালুরু থেকে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (২০ জুন) মহাখালী ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন।

আরও পড়ুন : শুটিংয়ে সৌদি আরব গিয়ে ইসলাম গ্রহণ করলেন জানকার্লো

তিনি এক সময় বহু চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দিয়ে দর্শকদের নজর কাড়েন; পাশাপাশি অভিনয়েও তার উপস্থিতি ছিল। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement