ছবি : সংগৃহীত
বক্স অফিসে দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। যা ইতোমধ্যে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ সিনেমাকে পেছনে ফেলে আয়ের শীর্ষে পৌঁছেছে।
আন্তর্জাতিক বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিন থেকে এর আয় ভালোই চলছিল। কিন্তু প্রেক্ষাগৃহে ‘ভূত বাংলা’ সিনেমা আসার পরই কমতে শুরু করে সিনেমাটির আয়।
গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভূত বাংলা’। মুক্তির এক সপ্তাহ পেরোতেই দর্শক চাহিদায় সেরা ২০ আয়ের সিনেমা বনে পৌঁছেছে এটি।
গত ২২ এপ্রিল ‘ভূত বাংলা’ আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার। যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল ৯৩ হাজার ডলার।
এদিকে হলিউডের ১৫৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। তবে এ সিনেমার চেয়ে বেশি দর্শক চাহিদা ‘ভূত বাংলা’তে থাকায় হলিউডের ৫০০টি প্রেক্ষাগৃহে চলছে ‘ভূত বাংলা’।
‘ভূত বাংলা’ সিনেমা পুরনো রহস্যময় এক বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক।
প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ে ধরা দেন অক্ষয় কুমার এবং ওয়ামিকা গাব্বি।
এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের মতো অভিনয়শিল্পীরা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































