Apan Desh | আপন দেশ

জম্বি কমেডিতে জুটি বাঁধছেন টাইগার শ্রফ-শানায়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৯, ২৪ এপ্রিল ২০২৬

জম্বি কমেডিতে জুটি বাঁধছেন টাইগার শ্রফ-শানায়া

এবার পর্দায় নতুন অবতারে আসছেন টাইগার শ্রফ। জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার আসন্ন একটি জম্বি কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে শানায়া কাপুরকে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া।

ছবিটি পরিচালনা করবেন আহমেদ খান, যিনি এর আগে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’ সিরিজে টাইগারের সঙ্গে কাজ করেছেন।

বলিউডে জম্বি কমেডি ঘরানাটি খুব একটা দেখা যায় না। ২০১৩ সালে ‘গো গোয়া গন’র পর এ ঘরানায় তেমন কোনো বড় কাজ হয়নি। টাইগারের এ নতুন সিনেমাটি সেই খরা কাটাবে বলে আশা করা হচ্ছে। কাহিনীর বিস্তারিত এখনো আড়ালে রাখা হলেও, এটি যে হাস্যকৌতুক আর উত্তেজনায় ভরপুর হবে, সেই আভাস পাওয়া গেছে।

এর মাধ্যমেই কমেডি নির্ভর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে টাইগারের।

টাইগার শ্রফ বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ‘লাগ যা গালে’ এবং ‘বজ্র’ সিনেমার কাজ শেষ করেই তিনি এই জম্বি কমেডির শুটিং শুরু করবেন। 

অন্যদিকে, শানায়া কাপুরকে সম্প্রতি দেখা গেছে ‘তু ইয়া ম্যায়’ থ্রিলারে। সামনে তার হাতে রয়েছে ‘জেসি’ নামের একটি পিরিয়ড কমেডি।

পরিচালক আহমেদ খান বর্তমানে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন। 

আরও পড়ুন : ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

আগামী মে মাসের মাঝামাঝি সময়ে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালসহ বিশাল এক তারকা বহর নিয়ে দুবাইয়ে গানের শুটিং করতে যাবেন তিনি। সিনেমাটি ২০২৬ সালের ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়