Apan Desh | আপন দেশ

ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৫, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

ছবি : আপন দেশ

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে আহতদের মব সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাকিব বলেন, ‘যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে, আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। কিন্তু সেই সঙ্গে আমাদের যে চারজন সহযোদ্ধা ভাই রয়েছে, যারা আহত হয়েছেন তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে সে ধরনের পরিস্থিতি তৈরি না করে।’

স্ট্যাটাস দিয়ে তারা পাঁচজন শাহবাগ থানায় এসেছে জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘আপনাদের স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সবাইকে নিয়েই আসতেন। কারণ আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো কথা না বলে সরাসরি শাহবাগ থানায় এসেছেন।’

আরও পড়ুন : ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই এ ধরনের ফটোকার্ড দেখে ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা তো ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা দেখেন, ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণকে বিচার দিচ্ছি। দেখুন যে কী ধরনের নোংরা এ প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়