ছবি : সংগৃহীত
ব্যবসায়ী আনন্দ আহুজা ও বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। রোববার (২৯ মার্চ) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
সোনম নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এ সুখবরটি জানিয়েছেন।
সোনম তার পোস্টে লেখেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।
তিনি আরও লিখেছেন, চারজনের পরিবার হিসেবে জীবনের এ নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা গভীরভাবে ধন্য।
খবরটি শেয়ার করার পরপরই বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এ দম্পতি।
আরও পড়ুন : মেয়ের বিরল রোগ নিয়ে প্রকাশ্যে কথা বললেন বরুণ ধাওয়ান
কারিনা কাপুর খান লিখেছেন, অভিনন্দন সোনা ও আনন্দ। সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কোরেশিসহ আরও অনেক তারকা দম্পতিকে ভালোবাসা জানিয়েছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































