ছবি : আপন দেশ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ভোট নিয়ে মন্তব্য করে আলোচনায় এলেন লোকসংগীত, গ্রামীণ ও বাউল শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।
সোমবার (০৯ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি ভোটবিষয়ক একটি পোস্ট করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’
তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। তার এ মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে আসছে নানা মন্তব্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।
এ ছাড়া বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিকমাধ্যমে বেশ সরব থাকেন কুদ্দুস বয়াতি।
নির্মাতা শিহাব শাহীন কুদ্দুস বয়াতির পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, ‘হালাল গান।’
আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি লাভ করেন।
আরও পড়ুন : বিএনপির কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে বাধা নেই
এ ছাড়া কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবকালীন ব্র্যাকের পক্ষ থেকে তিনি জাইনা চলেন, মাইনা চলেন গানে অংশ নেন।
এখন পর্যন্ত কদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এ ছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপণচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত রাজীবপুর গ্রামে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































