Apan Desh | আপন দেশ

কারিনার ফিটনেসের গোপন রহস্য কি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:১১, ১৭ জুলাই ২০২৫

কারিনার ফিটনেসের গোপন রহস্য কি?

বলিউডের যে কয়েকজন অভিনেত্রী পর্দায় তাদের অসাধারণ উপস্থিতি, অভিব্যক্তির পাশাপাশি ফিটনেস দিয়েও দর্শককে ঘায়েল করে দিতে পারেন অনায়াসে তাদের অন্যতম করিনা কাপুর। বয়স এখানে শুধু সংখ্যামাত্র। দুই সন্তানের মা করিনা ৪৫ বছরে পা দিলেও, তার সৌন্দর্য ও সুঠাম শরীরের  নেপথ্যে কী রহস্য?

সুস্থ থাকার পাশাপাশি, আকর্ষনীয় চেহারা বজায় রাখতে কঠোর পরিশ্রম করেন করিনা। ১৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ‘রিফিউজি’ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, তার রূপে যেন এতটুকুও আঁচড় লাগেনি। কীভাবে তিনি এ তারুণ্য ধরে রেখেছেন, সে রহস্য এবার ফাঁস করেছেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋজুতার বলেছেন, কারিনা খেতে ভালোবাসলেও নিজের খাদ্যাভ্যাসে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। সপ্তাহের পাঁচ দিন একেবারে একই খাবার খেয়ে থাকেন তিনি। 

আরওপড়ুন<<>> কিয়ারা-সিদ্ধার্থের ঘরে নতুন অতিথি

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টশন’ ছবির সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। প্রায় ১৮ বছর ধরে প্রতিদিন রাতে ডালের খিচুড়ি খেয়ে যাচ্ছেন তিনি। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, চাইনিজ খাবার খেতে তিনি খুব ভালোবাসেন। তবে মিষ্টি বা ঘি খাওয়া ছাড়েননি। বরং নিজের খাদ্যাভ্যাসে সব কিছু রেখেই চেহারা ধরে রেখেছেন তিনি। 

ছেলে তৈমুরের জন্মের পর স্কিন টোন ও ডিটক্সের জন্য কারিনাকে ঘি খাওয়ার পরামর্শও দেন ঋজুতা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খেতে দেখা যায় তাকে। 

ঋজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। তাই নির্ভয়ে মিষ্টিও খান কারিনা। অভিনেত্রী এ খাবারের রুটিন এবং নিয়মিত শরীরচর্চাই তাকে দীর্ঘদিন ধরে একই রকম ফিট এবং ফ্রেশ রাখতে সহায়তা করছে বলে জানিয়েছেন ঋজুতা দিওয়েকার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch