Apan Desh | আপন দেশ

বিয়ে করলেন পড়শী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০৩, ১২ জানুয়ারি ২০২৫

বিয়ে করলেন পড়শী

কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। তিনি বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়কে। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্প্রতি সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, পড়শী ও নিলয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে চেনেন ২০০৮ সালে, যখন তারা ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে অংশগ্রহণ করেছিলেন। নিলয় ২০১০ সাল থেকে তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার কয়েক মাসের জন্য বাংলাদেশে এসেছিল। এরপরই দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে আলোচনা করেন। এরপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে পড়শী ও নিলয়ের পরিবার থেকে জানানো হয়েছে, তারা এখনই এই খবরটি প্রকাশ্যে আনতে চান না। তাই বিয়ের সম্পর্কিত বিস্তারিত তথ্যও দেয়া হচ্ছে না। তারা কবে ও কোথায় বিয়ে করেছেন সে বিষয়ে কিছু বলা হয়নি। পড়শীর মা গণমাধ্যমে জানিয়েছেন, এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।

পড়শী চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে শোবিজে পদার্পণ করেন। বর্তমানে তিনি দেশে-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি নিয়মিত নতুন গানও প্রকাশ করছেন। মাঝে মাঝে নাটকে অভিনয় করেও দর্শকদের মন জয় করছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক