Apan Desh | আপন দেশ

রাজকে তিতা করলা বললেন পরীমণি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ১৪ জুলাই ২০২৪

আপডেট: ১৯:৪০, ১৪ জুলাই ২০২৪

রাজকে তিতা করলা বললেন পরীমণি

ফাইল ছবি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানসহ কয়েকজন নায়ককে ফল ও সবজির সঙ্গে তুলনা করেছেন।

অনুষ্ঠানে মূলত সঞ্চালকই পরীমণিকে কাজটি করতে বলেন। এসময় পরীমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, আমি আপনাকে কয়েকজন নায়কের নাম বলব। তাদেরকে বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করতে হবে। সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরীমণি সবজি না নিয়ে ফল বেছে নেন।

সঞ্চালক শাকিব খানের নাম বললে পরী জবাবে বলেন, আম, ফজলি আম। এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম শুনে উত্তর বলেন, তরমুজ।

এরপর চিত্রনায়ক সিয়াম আহমেদেকে মাল্টা। আরিফিন শুভকে তাল, সায়মন সাদিককে শসার সঙ্গে তুলনা করেন পরীমণি। আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে আমড়ার সঙ্গে তুলনা করেন পরী।

এরপরই পরীমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমণি। খানিকক্ষণ চুপ থেকে পরী বলেন, ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে না? ফলের সিজন শেষ হয়ে গেছে। এ কথা বলেই হাসতে থাকেন তিনি।

সঞ্চালক বলেন, এখনো সবজি আছে। আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব? এ যে আনার আছে। হাসতে হাসতে পরী বলেন, ঢেরস-মেরশ কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা-ফরল্লা। সঞ্চালক বলেন, তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব? এতে মৌন সম্মতি দেন নায়িকা।

পরীমণিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ রঙিলা কিতাবে। সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনের ঝামেলাকে পাশ কাটিয়ে আগামীতে পুরোদমে ক্যামেরার সামনেই ব্যস্ত থাকতে চান এ অভিনেত্রী।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা