Apan Desh | আপন দেশ

নির্মাতা অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ১২ জুন ২০২৪

নির্মাতা অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

কোকাকোলা বিজ্ঞাপন নিয়ে এবার নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সাইবার কমিউনিটি’। মঙ্গলবার (১১ জুন) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

সাইবার কমিউনিটির ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন এ বিষয়ে জানেন না, ওকে সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল: ‘পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকাকোলা বিষয়ে অবগত না। বিষয়টা এমন হলো- আমি গরুর মাংস খাই না, ঝোল খাই’। বিষয়টিতে জীবন এড়িয়ে গেলেও এটাকে সাজানো নাটক বলছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন>> সাফা কবিরের প্রেমে ‘ফিদা’ ফারহান

এ পরিপ্রেক্ষিতে নির্মাতা অমিকে উদ্দেশ্য করে সাইবার কমিউনিটি জানায়, ঈদে তার নির্মিত যে নাটক ‘ফিমেল ৪’ আসছে, সেখানে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে এটিকে চলতে দেয়া হবে না। শুধু তাই নয় সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জ দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আর এ বিষয়ে এদের সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয় অমিকে।

প্রসঙ্গত, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা বয়কটের মুখে পড়ে। সম্প্রতি পণ্যটির একটি বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার মুখে পড়েন নির্মাতা ও অভিনেতারাও।

বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে এ নিয়ে সোশ্যাল মিডিয়া ছিল উত্তাল। কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনের কলাকুশলীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। এতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ফেসবুকে স্ট্যাটাস দেন কুশীলবরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত