Apan Desh | আপন দেশ

ওমরাহ পালনে সৌদিতে শাকিব

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩২, ২ জানুয়ারি ২০২৪

ওমরাহ পালনে সৌদিতে শাকিব

ছবি: ফেসবুক

কর্ম ব্যস্ততার মাঝেই ওমরাহ হজ পালনে সৌদি আরব গেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে শাকিব খানের।

জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারত যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা আছে। আর অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে।

এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩