Apan Desh | আপন দেশ

নিপুণ প্রতারণার শিকার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ২৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:২০, ২৭ ডিসেম্বর ২০২৩

নিপুণ প্রতারণার শিকার

ছবি: সংগৃহীত

‘অপারেশন জ্যাকপট’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন নিপুণ। ওই ছবির পরিচালক জায়েদ খানকে আড়ালে রেখে নিপুণের সঙ্গে চুক্তি করেছেন। তথ্য গোপন রেখে প্রতারণা করায় সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন এই নায়িকা। আগামীকাল বুধবার সাইনিং মানি ফেরত দেবেন।

এ ইস্যুতে জায়েদ-নিপুণ দেয়ালে ফের ফাটল দেখা দিয়েছে। নিপুণ জানান, এই ছবিতে জায়েদ খান রয়েছে এমনটি আগে জানানো হয়নি। শিক্ষিকার চরিত্রে অতিথি শিল্পী হিসেবে ‘অপারেশন জ্যাকপট’-এ কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন জানলাম জায়েদ খান রয়েছে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক ছবিতে অভিনয়ই শুধু নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই ছবিটি থেকে সরে দাঁড়ানোর নৈতিক সিদ্ধান্ত নিয়েছি।

সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন জায়েদ-নিপুণ- এমন খবরে সামাজিকমাধ্যমে বেশ শোরগোল পড়েছিল। কিন্তু ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্তে ফের আলোচনার জন্ম দিলেন নিপুণ। নেটিজেনরা বলছেন, তারা দুজন দু-মেরুর বাসিন্দা। তাই এক ছাতার নিচে আনার চেষ্টা শুধু শব্দের খরচ। আবার অনেকেই বলছেন, এর মাধ্যমে চলমান দ্বন্দ্বের অবসানের সূচনাও হতে পারতো।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি