Apan Desh | আপন দেশ

সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি-পদায়নের আবেদন শুরু ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:৩৫, ৩ আগস্ট ২০২৩

সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি-পদায়নের আবেদন শুরু ১৬ আগস্ট

ঢাকা: সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন পেতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অনলাইনে আবেদন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৬ আগস্ট থেকে এ আবেদন শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ শাখা) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৪-১৬তম ব্যাচের ‘অধ্যাপক’ পদমর্যাদার কর্মকর্তা এ পদায়ন ও বদলির জন্য আবেদন করতে পারবেন।

এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের www.shed.gov.bd ও www.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো।

অনলাইনে ছাড়া অন্য উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ