Apan Desh | আপন দেশ

ইবি উপাচার্যের সঙ্গে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ২২ জুলাই ২০২৬

ইবি উপাচার্যের সঙ্গে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইইইই) ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন টেকনিক্যাল প্রফেশনাল সংগঠনের সদস্যরা।  এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী। আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে উপাচার্যকে শুভেচ্ছা স্মারক এবং আইইইই COMPAS 2025 আন্তর্জাতিক কনফারেন্সের কনফারেন্স কিট প্রদান করা হয়।

সাক্ষাৎকালে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা সংগঠনটির লক্ষ্য, কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। প্রতিনিধিরা জানান, আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা, উচ্চশিক্ষা এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা জানান, আগামী দিনে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ মানসম্মত গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালাবে। জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, শিল্পপ্রতিষ্ঠান ও অ্যালামনাইদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃবিভাগীয় উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে।

আরও পড়ুন<<>>বন্যাদুর্গত ৮০ পরিবারের পাশে বাকৃবির চট্টলা সমিতি

সাক্ষাৎকালে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সেলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এবং IEEE Computer Society Islamic University Student Branch Chapter-এর উপদেষ্টা অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া আইইইই  ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারপার্সন এস এম সাজ্জাদ হোসেন সৈকত, IEEE Computer Society Islamic University Student Branch Chapter-এর চেয়ারপার্সন মো. জুলফিকার আলী, IEEE Engineering in Medicine and Biology Society (EMBS) Islamic University Student Branch Chapter-এর চেয়ারপার্সন মো. ইয়াকুব আলীসহ নবগঠিত কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত IEEE 2nd International Conference on Computing, Applications and Systems (COMPAS 2025)। আন্তর্জাতিক এই কনফারেন্সে ২৬টি দেশের অংশগ্রহণ, ২৫০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব, ৭৯০টি গবেষণাপত্র জমা এবং ৫১৮ জন স্বতন্ত্র গবেষক ও লেখকের অংশগ্রহণ ছিল। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আয়োজিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক একাডেমিক আয়োজন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

এ ছাড়া IEEE Computer Society Islamic University Student Branch Chapter ২০২৩ সালের Best Computer Society Student Branch Chapter Award অর্জন করে। পাশাপাশি ২০১৯ সালে IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ Best Emerging Student Branch Award অর্জন করে। সংগঠনটি বিভিন্ন সময়ে Artificial Intelligence, Machine Learning, Cyber Security, Robotics, Programming, Bioinformatics, Research Methodology, Higher Studies এবং Career Development বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও আন্তর্জাতিক কার্যক্রম আয়োজন করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়