Apan Desh | আপন দেশ

সাজিদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫২, ১৭ জুলাই ২০২৬

সাজিদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পূর্তি হলো। এ উলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইবি শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ সাজিদ আব্দুল্লাহর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী৷

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, অধ্যাপক ড. আলীনূর রহমান, গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন<<>>গতি হারিয়েছে সাজিদ হত্যাকাণ্ডের বিচার!

শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন বলেন, আজ একটি বছর হয়ে গেছে আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ কে হত্যা করে তার মরদেহ পুকুরে ভাসিয়ে দেয়া হয়েছে। সাজিদ হত্যার শুরু থেকেই ইবি ছাত্রদল হত্যার বিচার চেয়ে এসেছে। আমরা বারংবার রাজপথে দাঁড়িয়েছি, আন্দোলন করেছি, প্রশাসনের কাছে দাবি জানিয়েছি কিন্তু কাঙ্খিত বিচার এখনো পাইনি। সাজিদের খুনিরা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নিজেকে অনিরাপদ বোধ করছে। আজ সাজিদের শাহাদাৎ বার্ষিকীতে আমরা সাজিদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের ভাইকে ক্ষমা করে দেন। একইসাথে আবারও সাজিদ হত্যার বিচার চাচ্ছি।

প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর থেকেই সাজিদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়