ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের কাছে অনুষদের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
আরও পড়ুন<<>>১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ
বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার তার কার্যকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অন্যদিকে, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































