নকল বন্ধে পরীক্ষার হলে রুটিন জানানো হবে বলে একটি গুঞ্জন উঠেছিল। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১৭ এপ্রিল) সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন <<>> শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
তথ্য বিবরণীতে বলা হয়, ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’ মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালগুলোতে ছড়িয়ে পড়েছে। এটি গুজব। মন্ত্রণালয় থেকে এমন কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































