Apan Desh | আপন দেশ

সোমবার থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ৪ ডিসেম্বর ২০২৫

সোমবার থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

‎সাম্প্রতিক ভূমিকম্পে দীর্ঘদিন বন্ধের পর সোমবার (০৮ ডিসেম্বর) থেকে খুলছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)। স্থগিত হওয়া সকল পরীক্ষা শুরু সোমবার (০৮ ডিসেম্বর)।   মঙ্গলবার (০৯ ডিসেম্বর) থেকে শুরু হবে ক্লাস। 

‎বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার থেকেই শুরু হবে এবং সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার। তার আগে রোববার ও সোমবার ক্লাস চলবে অনলাইনে। 

আরও পড়ুন<<>>নীলফামারীতে শীতের দাপট বাড়ছে

‎উপাচার্য আরও বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি,  সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

‎উল্লেখ্য, সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছিল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ