Apan Desh | আপন দেশ

জবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:৩৩, ৩০ অক্টোবর ২০২৫

জবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।

বুধবার (২৯ অক্টোবর) শ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে জবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন<<>>র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত

সভায় সিদ্ধান্ত হয় -ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর (শনিবার) এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ২৬ ডিসেম্বর (শুক্রবার), সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর (শনিবার), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (শুক্রবার)।
 
এদিন সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ