Apan Desh | আপন দেশ

সাবেক সমন্বয়কদের প্যানেল থেকে পদত্যাগ ফাহির 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক সমন্বয়কদের প্যানেল থেকে পদত্যাগ ফাহির 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে নাটকীয়তা। নির্বাচন নিয়ে ইতোমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ ৯টি প্যানেল গঠিত হয়েছে। সাবেক সমন্বয়কদের একাংশের নেতৃত্বে গঠিত হয়েছে 'আধিপত্যবিরোধী ঐক্য' নামের একটি প্যানেল। প্যানেল ঘোষণার দুইদিনের মাথায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি ফাহির আমিন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। 

আরও পড়ুন<<>>রাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে লড়বেন ৭ নারী

প্যানেল থেকে সরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ফাহির আমিন বলেন, আমি মূলত ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। শিক্ষার্থীদের অধিকারভিত্তিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের রানিং সভাপতি হিসেবে আছি। এখন নির্দিষ্ট একটি প্যানেলে নির্বাচন করলে সামগ্রিকভাবে বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকে। সে জায়গা থেকে আমার মনে হলো স্বতন্ত্র থেকেই আমার নির্বাচন করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তারা সমর্থন দিবে ও ভালোকিছু হবে বলে আশা করি। 

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement