Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচনে প্রার্থী হলেন পঞ্চাশোর্ধ্ব মোর্শেদ 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনে প্রার্থী হলেন পঞ্চাশোর্ধ্ব মোর্শেদ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন উত্তোলন শেষে শাহরিয়ার মোর্শেদ বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি, একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাঁড়াবে ও ভোট দিবে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।

আরওপড়ুন<<>>রাকসুর ইতিহাসে প্রথম নারী জিএস প্রার্থী আফরিন

তিনি আরও বলেন, এর আগে আমি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। ফ্যামিলির কারণে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয়। তারপর আমি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দেই। তারপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হই।

মোর্শেদ জানান, আমি বিবাহিত, আমার চারটি কন্যা সন্তান আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি, গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে। এদিকে, আজ শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেয়া হচ্ছে আজ। সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু