Apan Desh | আপন দেশ

জাতীয় বিজ্ঞান মঞ্চে রাবির সায়েন্স ক্লাবের ১০টি ব্যতিক্রমী শো

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৪, ২০ জুন ২০২৫

আপডেট: ১১:৪০, ২১ জুন ২০২৫

জাতীয় বিজ্ঞান মঞ্চে রাবির সায়েন্স ক্লাবের ১০টি ব্যতিক্রমী শো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে চমক দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। এসময় মোট ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিজ্ঞানমেলার দ্বিতীয় দিনে ক্লাবের পক্ষ থেকে সায়েন্স শো প্রদর্শন করেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এবং সাধারণ সম্পাদক মো. রবিউস-সানি স্বপনের নেতৃত্বে ছয় সদস্যের একটি সায়েন্স শো প্রতিনিধি দল। সায়েন্স শোতে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আবদুল্লাহ আল মামুন অন্তু এবং মো. সোহান তানভীর।

আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছিল ‘ইনস্ট্যান্ট আইস’, ‘ভ্যানিশিং গ্লাস’, ‘লেজি বল এক্সপেরিমেন্ট’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’। এ এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সরাসরি উপস্থাপন করা হয়।

সায়েন্স শোতে অংশ নেয়া ক্লাব সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা রাবি সায়েন্স ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং সম্মানের। এটি তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা, আর আগামীতেও তারা বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।

শো শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর অরুণ কুমার বসাক বলেন, রাবি সায়েন্স ক্লাবের বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীগুলো দর্শনার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন উপস্থাপনা আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দীপ অধিকারী, সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, সাবেক সভাপতি মাসুদ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতিসহ আরো অনেকে। উল্লেখ্য, সায়েন্স শো প্রদর্শন ১৮ জুন শুরু হয়ে চলেছে ২০ জুন পর্যন্ত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু