Apan Desh | আপন দেশ

নটরডেম কলেজের পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ১২ মে ২০২৫

আপডেট: ২০:৩৪, ১২ মে ২০২৫

নটরডেম কলেজের পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেল ৩টার দিকে কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ডিউটি অফিসার ইসরাত জাহান। তিনি বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ঘটনা পর্যবেক্ষণে আমাদের একজন অফিসারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবির শিক্ষার্থীদের

নিহতের সহপাঠীরা জানান, ধ্রুব এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পর তাদের পরীক্ষা। আজ টেস্ট পরীক্ষার প্রবেশপত্র দেয়ার কথা ছিল। প্রবেশপত্র আনতে কলেজে গিয়েছিলেন তারা। হঠাৎ কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রের বাবা বানি দ্রুত দাস বলেন, আমি কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলাম। ছেলেকে ফোন দিলে সে জানায় তার বের হতে ৫-১০ মিনিট লাগবে। কিছুক্ষণ পর গেট খুলে দিলে অনেক ছেলে দৌড়ে আসছে। এরপর দেখি আমার ছেলেকে তারা রক্তাক্ত অবস্থায় নিয়ে আসছে। তবে নিহত শিক্ষার্থীর মায়ের দাবি, তার ছেলেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মতিঝিল নটরডেম কলেজের ওই শিক্ষার্থীকে সহপাঠী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement