Apan Desh | আপন দেশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ১৫ মার্চ ২০২৫

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক 

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকাযর মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইয়াসিন মিয়া নামের এক শিক্ষককে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ।

ভুক্তভোগির অভিযোগ, তাকে ইয়াসিন মিয়া মাথা ও শরীর টেপানোর জন্য রুমে ডাকেন। রুমে নিয়ে একপর্যায়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

বিষয়টি ওই শিক্ষার্থী তার বাবা মাকে জানালে তারা এ বিষয়ে কথা বলতে মাদরাসায় যান। পরে মাদরাসার প্রধান শিক্ষক একপর্যায়ে টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় ঐশিক্ষক ইয়াসিন মিয়া পুলিশের হেফাজতে রয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।

অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল বলেও জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement