Apan Desh | আপন দেশ

ইবিতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৬, ৯ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে দেশীয় অস্ত্র, মব কালচার এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পদযাত্রা করেছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে এ পদযাত্রা শুরু করে ছাত্রশক্তির নেতারা। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা মব কালচার-নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

আরও পড়ুন<<>>বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

ছাত্রশক্তির মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরণের অনুপ্রবেশ এবং অপতৎপরতা রুখতে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করতে হবে। প্রিয় এ ক্যাম্পাসে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠনের কোনো ঠিকানা হবে না। তাদের কোনো ঠাঁই হতে দেয়া হবে না। ​ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মব কালচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হলে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তা কখনোই নীরবে মেনে নেবে না। নীরব দর্শক হয়ে বসে থাকবে না।

ছাত্রশক্তির আহবায়ক ফুয়াদ হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেছে। শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে, ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে নাম আসা হাফিজ এখনো জুলাই আন্দোলনকারীদের সরাসরি হুমকি দিচ্ছে। আমরা কখনোই ক্যাম্পাসে এরকম অনিরাপদ পরিস্থিতি দেখতে চাই না। প্রশাসনকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানাচ্ছি। যেকোন মূল্যে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়