Apan Desh | আপন দেশ

বুয়েটে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বুয়েটে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে। এছাড়াও ৫২ জনকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়েছে। ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতর পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক ড. এ কে এম মাসুদ এ তথ্য জানান।

তিনি বলেন, বুয়েটের অর্ডিন্যান্সের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ ছিল এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে প্রশাসন একটি তদন্ত  কমিটি গঠন করে। কমিটি ৪১টি বৈঠক করেছেন। এরপর প্রতিবেদন ডিসিপ্লিমিরারি কমিটির কাছে দেয়। সেখানে কিছু সুপারিশ করা হয়। এরপর অভিযুক্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তারা লিখিত ও মৌখিকভাবে তাদের যুক্তি তুলে ধরেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছাত্রকল্যাণ পরিচালকের দেয়া তথ্যমতে, আটজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ১২ জনকে ছয় থেকে চার টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। আর ৭ জনকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা বাইরে থেকে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন। এছাড়াও ৬ জনকে দুই টার্ম বহিষ্কার করা হয়েছে। তবে তাদের এ শাস্তি স্থগিত থাকবে। তারা স্বাভাবিকভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারবেন। তবে পরবর্তীতে তারা যদি আবারও বুয়েটের অর্ডিন্যান্সের কোনো ধারা লঙ্ঘন করেন, তখন সঙ্গে সঙ্গে এ শাস্তি অর্থাৎ, দুই টার্ম বহিষ্কারাদেশ কার্যকর হবে। বাকি ২৭ জনকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সতর্ক করা হয়েছে।

তবে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করেনি বুয়েট কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়েও এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। তবে ৫ আগস্টের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত করে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

কি অপরাধে তাদের শাস্তি দেয়া হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোন জানাননি তিনি। ড. এ কে এম মাসুদ জানান, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের