Apan Desh | আপন দেশ

বুয়েটে পরীক্ষা স্থগিত

বুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৭, ২১ এপ্রিল ২০২৪

বুয়েটে পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পূর্ব নির্ধারিত ও চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুয়েটে ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক। তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ না করায় একাডেমিক কাউন্সিলের সভায় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে আবার সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসব, আলোচনা করব, এরপর নতুন তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা হাইকোর্টের বিষয়টি সমাধান করব। আর হাইকোর্টের লিখিত আদেশ না পাওয়ায় আমরা এখনো সেদিকে চিন্তাভাবনা করিনি। লিখিত আদেশ পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

গত ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে। এ নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েটের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি ছাত্ররাজনীতি চালুর দাবিতে হাইকোর্টে রিট করেন। ফলে বুয়েটের ছাত্ররাজনীতিতে নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।

এদিকে শিক্ষার্থীরা রাজনীতি বন্ধের দাবি আদায়ের লক্ষ্যে দৃশ্যমান আন্দোলন না করলেও দু’একজন ছাড়া সবাই পরীক্ষা বর্জন করে আসছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখেই এবার বুয়েট কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিলো।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের