ছবি: আপন দেশ
ভ্রমণ, জীবনযাপন ও দৈনন্দিন ব্যয়ের ক্ষেত্রে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেয়ার লক্ষ্য নিয়ে নতুন প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড নামে নতুন এ কার্ডটি দেশের গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিটি ব্যাংক জানিয়েছে, নতুন কার্ডটি জামানতযুক্ত ও জামানতবিহীন- দুই ধরনের হবে। এর মাধ্যমে দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের কেনাকাটা ও ব্যয় করা যাবে। বিশেষ করে ভ্রমণ, জীবনযাপন এবং দৈনন্দিন ব্যয়ের ক্ষেত্রে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেয়ার বিষয়টি কার্ডটির অন্যতম বৈশিষ্ট্য।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে গ্রাহকরা নতুন এ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।-বিজ্ঞপ্তি
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































