Apan Desh | আপন দেশ

চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

ছবি : আপন দেশ

বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগ বাড়াতে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এ আলোচনা করেন।

এ সফর ঘিরে প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যেও আলোচনা করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর অফিসে এ বৈঠক হয়। এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সম্ভাব্য ইতালি সফরের মূল লক্ষ্য হবে নতুন বিনিয়োগকারী আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ করা।

ইতালির রাষ্ট্রদূত মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন।

বৈঠকে আন্তোনিও আলেসান্দ্রো বলেন, এসব এলাকার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক, চামড়া শিল্প এলাকা পরিদর্শনের বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা যেতে পারে।

বৈঠকে বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, পরিবেশ ব্যবস্থাপনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা

ইতালির রাষ্ট্রদূত বলেন, এসব ক্ষেত্রে অগ্রগতি হলে দুই দেশের কোম্পানির মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব আরও বাড়বে।

সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনাও আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তুলতে উৎসাহিত করা হবে। ছোট কারখানার জন্য কেন্দ্রীয় সুবিধা বজায় রাখা হবে। পাশাপাশি শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনাও নেয়া হচ্ছে।

বৈঠকে বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ-শিল্প সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ করেন।

আপন দেশ/ কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়