ফাইল ছবি, আপন দেশ
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৩ সেপ্টেম্বর একদিনেই ১৯ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
আরও পড়ুন<<>>ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যেখানে গত অর্থবছরের একই সময়ে দেশে ৬২০ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































