ছবি : আপন দেশ
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের তথ্যানুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। আগের নির্ধারিত দামের তুলনায় এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের দামও কমেছে। এ ক্ষেত্রে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। ফলে মানভেদে সব ধরনের স্বর্ণের দামেই এবার কমতির প্রবণতা দেখা গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































