শাহ জাহান। ছবি: আপন দেশ
জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (জেবিএবি) নির্বাচন ঘিরে জমে উঠেছে নেতৃত্বের লড়াই। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান।
ভোটের মাঠে তার প্রার্থীতা নিয়ে ইতোমধ্যে ব্যাংকারদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ হবে।
কিশোরগঞ্জের কটিয়াদীর বাগরাইট গ্রামের সন্তান শাহ জাহান দীর্ঘদিন ধরে ব্যাংকিং পেশার পাশাপাশি জাতীয়তাবাদী ঘরানার সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়।
তার সমর্থকদের দাবি, প্রতিকূল রাজনৈতিক ও পেশাগত পরিস্থিতিতেও তিনি আদর্শিক অবস্থান থেকে সরে যাননি। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ধরে রাখা এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে এবার সাধারণ সম্পাদক পদে তার প্রতি সমর্থন বাড়ছে বলেও দাবি তাদের।
নির্বাচনের মাঠে শাহ জাহানের মূল বক্তব্য, সংগঠনের ঐক্য, ব্যাংকারদের পেশাগত অধিকার এবং সাংগঠনিক শক্তি বাড়ানো।
সমর্থকদের ভাষ্য, নেতৃত্বে এলে জেবিএবিকে আরও সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করার উদ্যোগ নেবেন তিনি।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে শাহ জাহানের প্রার্থীতাকে শুধু একটি পদে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন না তার অনুসারীরা। তাদের কাছে এটি দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, আদর্শিক অবস্থান এবং নেতৃত্বের সক্ষমতার পরীক্ষাও।
কটিয়াদীর প্রত্যন্ত গ্রাম থেকে ব্যাংকিং পেশায় উঠে এসে জাতীয় পর্যায়ের পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃত্বের লড়াইয়ে নেমেছেন শাহ জাহান। তার সামনে এখন একটাই পরীক্ষা, ১৫ আগস্টের ভোটে ব্যাংকাররা তার নেতৃত্বের প্রতি কতটা আস্থা রাখেন।
আরও পড়ুন <<>> রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু করতে চুক্তি
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার জানা গেল তার বিয়ের খবর। নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের এক যুগ পর বিয়ে করলেন এই অভিনেত্রী।
যদিও তার বিয়ে হয়েছে দেড় বছর আগেই। এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন অভিনেত্রী। এমনকি স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও তার মুখ আড়ালে রাখতেন, দিতেন প্রেমিকের পরিচয়। তবে এবার জানা গেল সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
অভিনেত্রী নিজেই জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। এরপর বিয়ে করেন তারা। যদিও বিয়ের তারিখটা গোপন রেখেছেন অভিনেত্রী। এ নিয়ে অভিনেত্রী বলেন, আমরা ভালো আছি। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আর আমার ছেলে অনেক খুশি।
প্রসঙ্গত, পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর ছেলেকে নিয়ে নিজের জীবনে এগিয়ে গেছেন অভিনেত্রী। আর এবার নতুন সূচনা করলেন। বিষয়ের বিষয়টি সামনে আসতেই অভিনেত্রীর ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































