Apan Desh | আপন দেশ

উত্তেজনার মধ্যেও কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৮, ৩০ জুলাই ২০২৬

উত্তেজনার মধ্যেও কমলো জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এমন উত্তেজনার মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকার চলাচল অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম কিছুটা কমে এসেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, লেনদেনে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৮৩ দশমিক ৯০ ডলারে কেনাবেচা হতে দেখা যায়।

আরও পড়ুন : ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

পাঁচ মাস ধরে চলা এ সংঘাতের মাঝে মঙ্গলবার (২৮ জুলাই) সাময়িক বিরতি আসায় জ্বালানি তেলের দাম ৫ শতাংশ কমেছিল। কিন্তু পরবর্তী কার্যদিবসে রেকর্ড বৃদ্ধি পেয়ে ব্রেন্টের দর ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দর ৬ দশমিক ৫৬ শতাংশ পর্যন্ত উঠেছিল। সে টানা বৃদ্ধির পর এবার বিশ্ববাজারে কিছুটা দরপতন দেখা গেল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ