Apan Desh | আপন দেশ

ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন বাংলা কিউআর কোডে বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১০ জুন ২০২৬

আপডেট: ১৬:৫৬, ১০ জুন ২০২৬

ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন বাংলা কিউআর কোডে বাধ্যতামূলক

ছবি : আপন দেশ

সারা দেশে ১ জুলাই থেকে বাংলা কিউআর কোডে লেনদেন চালু হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) তারই প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হন তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটরের প্রধান নির্বাহীরা।

আরও পড়ুন <<>> দেশে আরেক দফা কমলো স্বর্ণ-রুপার দাম

কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহক ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা পাবেন। আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এটি গ্রাহকদের সহায়ক হবে।

এছাড়া ক্যাশলেস সমাজের পরিকল্পনার অংশ হিসেবে এটি বড় পদক্ষেপ বলে জানান বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়