Apan Desh | আপন দেশ

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফের বাড়ল সোনার দাম

ফাইল ছবি।

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এর ফলে ২২ ক্যারেটের সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সকাল থেকেই কার্যকর হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এ সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট, বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ১৯০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়