Apan Desh | আপন দেশ

ন্যাশনাল ব্যাংকের নতুন ক্যাম্পেইন ‘উত্তরণ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ১ জুলাই ২০২৫

ন্যাশনাল ব্যাংকের নতুন ক্যাম্পেইন ‘উত্তরণ’র উদ্বোধন

আমানত সংগ্রহ, ভোক্তা অর্থায়ন এবং ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘উত্তরণ – ঘুরে দাঁড়াই, অটুট বিশ্বাসে’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (০১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ। তিনি বলেন, সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

আরওপড়ুন<<>>ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস’ পালিত

তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এ সাফল্য আমাদের আশাবাদী করে তোলে। প্রমাণ করে যে, এখনও সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে। সে আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি ‘উত্তরণ’ ক্যাম্পেইন। যার লক্ষ্য হলো- আরও ব্যাপকভাবে গ্রাহকসেবা পৌঁছে দেয়া, আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা, ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আব্দুর রহিম, মো. মেশকাত-উল-আনোয়ার খান, রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসভিপি মিল্টন রায়সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। এছাড়াও সারাদেশ থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপকসহ আঞ্চলিক প্রধানরা এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।

উল্লেখ্য, আমানত সংগ্রহসহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবা নিয়ে এ ক্যাম্পেইনটি বিশেষভাবে সাজানো হয়েছে।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ