Apan Desh | আপন দেশ

বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২২, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১৬, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট বন্ধ করল ভারত

ভারত তার স্থলবন্দর ও বিমানবন্দর হয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত কার্যকর করে একটি প্রজ্ঞাপন জারি করে।

এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান বা মিয়ানমারের মতো তৃতীয় দেশে রফতানি করতে পারবে না। ফলে দেশের রফতানি খাতে বাড়তে পারে পরিবহন জটিলতা ও খরচ।

ভারত সরকার ২০২০ সালের জুন মাসে বাংলাদেশের জন্য এ বিশেষ ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করেছিল। এতে করে ভারতের কিছু নির্ধারিত স্থল শুল্ক স্টেশন, সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ সহজেই তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারত।

আরও পড়ুন>>>শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা ফ্রিজ

তবে সম্প্রতি ভারতের ব্যবসায়ী মহল, বিশেষ করে দেশটির পোশাক খাতের রফতানিকারকরা, এ সুবিধা প্রত্যাহারের জন্য মোদি সরকারকে আহবান জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, এ সুবিধার কারণে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে। যা ভারতের শিল্পখাতের জন্য ক্ষতিকর।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, এ সিদ্ধান্তে ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা বাড়বে। দেশীয় উৎপাদকরা কিছুটা সুবিধা পাবেন। তবে এতে বাংলাদেশের পণ্য রফতানিতে বাধা তৈরি হতে পারে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ