Apan Desh | আপন দেশ

সোনালী ব্যাংকের নয়া চেয়ারম্যান মুসলিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২৯ আগস্ট ২০২৪

সোনালী ব্যাংকের নয়া চেয়ারম্যান মুসলিম চৌধুরী

মোহাম্মদ মুসলিম চৌধুরী

সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আগামী তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

এর আগে সরকার পরিবর্তনের পরে গত ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। জিয়াউল হাসান ২০১৯ সালে প্রথম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের আগস্টে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মাঝখানে কিছু সময় তিনি বেক্সিমকো গ্রুপের উপদেষ্টাও ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের