Apan Desh | আপন দেশ

সাধারণের ৫৩ কোটি টাকা ঝুঁকিতে ফেলেছে মেঘনা লাইফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩

সাধারণের ৫৩ কোটি টাকা ঝুঁকিতে ফেলেছে মেঘনা লাইফ

ঢাকা: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স থেকে অস্তিত্ব সংকটে পড়া ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, পদ্মা ব্যাংক ও পিপলস লিজিংয়ে বিনিয়োগ করা ৫২ কোটি ৮০ লাখ টাকা ফেরত পাওয়া নিয়ে ঝুঁকিতে পড়েছে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, মেঘনা লাইফ ইন্সুরেন্স থেকে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানিতে মোট ৫৭৫ কোটি ৫৭ লাখ টাকা এফডিআর করা হয়েছে। ওই তালিকায় ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং ও পদ্মা ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রয়েছে। যেগুলোর অবস্থা খুবই শোচনীয়।

মেঘনা লাইফ ইন্সুরেন্স থেকে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ২৭ কোটি ৮ লাখ টাকা, পদ্মা ব্যাংকে ১৫ কোটি ৭২ লাখ টাকা, পিপলস লিজিংয়ে ৭ কোটি টাকা ও প্রিমিয়ার লিজিংয়ে ৩ কোটি টাকা এফডিআর বা বিনিয়োগ করেছে। যে কোম্পানিগুলো ব্যবসা টিকিয়ে রাখার শঙ্কায় রয়েছে। ওই বিনিয়োগের বিপরীতে ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিং থেকে সুদ প্রদান বন্ধ হয়ে গেছে। যাতে করে প্রতিষ্ঠান দুটিতে প্রায় ৩ কোটি টাকার সুদ জমা হয়েছে। এই অবস্থায় মেঘনা লাইফ কর্তৃপক্ষ তাদের এফডিআর উত্তোলনে চিঠি দিয়েছে।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৪১ লাখ টাকা। এরমধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩০.৫৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.৬৭ শতাংশ শেয়ার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু