Apan Desh | আপন দেশ

বেনজীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ২৩ জুন ২০২৪

আপডেট: ১৯:২১, ২৩ জুন ২০২৪

বেনজীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুদক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। নির্ধারিত সময়ে সংস্থাটির কার্যালয়ে উপস্থিত হননি তিনি। বিধায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

রোববার (২৩ জুন) দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

দুদক সচিব বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য দেয়ার জন্য আজ নির্ধারিত ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা, সে বিষয়ে আমাদের কিছু জানাননি। আজ অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 

তিনি বলেন, আগামীকাল তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও যদি উপস্থিত না হন, তাহলে তাদের বিষয়েও আইনি ব্যবস্থা নেয়া হবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অতিরিক্ত ১৬ দিন সময় দেয়া হয়। তবুও তিনি দুদকে হাজির হননি। এতে করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন সাবেক এ আইজিপি।

রোববার সকাল ১০টার মধ্যে দুদকের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল বেনজীর আহমেদের। তবে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি দুদক কার্যালয়ে আসেননি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান