Apan Desh | আপন দেশ

দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৪৭, ২২ জুন ২০২৬

আপডেট: ১৬:২৫, ২২ জুন ২০২৬

দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

ছবি: আপন দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। নতুন কমিশন গঠনে বাছাই কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গেজেটে জানানো হয়, বছাই কমিটি হবে ৫ সদস্যের। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মমতাজ রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অপর চার সদস্য হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশ মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রী পরিষদ সচিব। 

আরও পড়ুন<<>>দুদকের নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু 

প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটি দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪ এর ধারা ৭ এর উপধারা ৪ এর বিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে ধারা ৬-এর অধীন নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

গত ০৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়